শ্রীপুরে বাস চাপায় ২ নারী শ্রমিক নিহত

জেলার শ্রীপুর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় দুই নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। নিহত রোমানা (৩০) ও হুরেনা (২৮) জেলার ত্রিশাল উপজেলার কুনাবাড়ী এলাকার বাসিন্দা।
 
জানা গেছে, বৃহস্পতিবার বিকালে প্যান্ডোরা পোশাক কারখানার ওই দুই শ্রমিক ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় যাত্রীবাহী ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
 
উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেছে।
 
মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,  পুলিশ বাসটি জব্দ করেছে।