৯ উইকেটে তৃতীয় ওয়ানডেতে জিতেছে বাংলাদেশ। উইকেটের হিসেবে টাইগারদের এটা যৌথভাবে সবচেয়ে বড় জয়। জিম্বাবুয়ে বাদে কোন টেস্ট দলের বিরুদ্ধে এবারই প্রথম এত বড় ব্যবধানে জিতলো বাংলাদেশ।
৪ টানা চতুর্থ ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। জিম্বাবুয়েকে ৫-০ তে হোয়াইটওয়াশ করে শুরু। মাঝে বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে। এরপর তিনটি তিন ম্যাচ সিরিজে যথাক্রমে পাকিস্তানকে ৩-০, ভারতকে ২-১ ও দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারানো।
১৫০তম ওয়ানডেটা ঘরের মাঠেই খেললেন তামিম ইকবাল। ষষ্ঠ বাংলাদেশী হিসেবে দেড়শ ওয়ানডে খেললেন তামিম। ১৭৫ ম্যাচ খেলে সবার উপরে আছেন মোহাম্মদ আশরাফুল।
১ প্রথম বাংলাদেশী হিসেবে ওয়ানডেতে কমপক্ষে চার হাজার রান এবং দু’শ উইকেটের বিরল মাইলফলক অতিক্রম করলেন সাকিব আল হাসান। ওয়ানডে ইতিহাসে মাত্র সাতজন খেলোয়াড়ের আছে এ কৃতিত্ব। তালিকায় আছেন সনাত জয়াসুরিয়া, জ্যাক ক্যালিস, শহীদ আফ্রিদির মতো দুনিয়া কাপানো খেলোয়াড়রা।
২০০উইকেটের মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মুর্তজাও। তৃতীয় বাংলাদেশী হিসেবে এই নজির গড়লেন তিনি। তৃতীয় ওয়ানডেতে সাকিব-মাশরাফি প্রায় কাছাকাছি সময়ে এই অর্জন ছুঁয়ে ফেলেন। ২০০’র মধ্যে একটি মাত্র উইকেট এসেছে এশিয়া একাদশের পক্ষে, ২০০৭ সালে আফ্রিকা একাদশের বিরুদ্ধে।
৭ অর্ধশতক বিহীন টানা সাতটি ইনিংস খেললেন হাশিম আমলা। ক্যারিয়ারে এর আগে কখনোই ব্যর্থতার ধারাটা এত বড় হয়নি তার।
৭.৪ওভার গড়ে প্রতি ম্যাচে বল করেছেন ‘অধিনায়ক’ মাশরাফি। নেতৃত্ব পাবার আগে ম্যাচ প্রতি এই সংখ্যাটা ছিল ৮.২।
১২৩ওয়ানডে উইকেট নিয়েছেন সাকিব বাংলাদেশের মাটিতে। যে কোন বোলারের চেয়ে বেশি সেটা। এর আগে রেকর্ডটা ছিল রাজ্জাকের দখলে। ১২২ উইকেট নিয়েছিলেন তিনি।
৩৭তম পঞ্চাশোর্ধ ইনিংস খেললেন তামিম ইকবাল। তৃতীয় ওয়ানডেতে ৬১ রানে অপরাজিত ছিলেন এই উদ্বোধনী ব্যাটসম্যান। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ অর্ধশতকের মালিক এখন তিনি।
৬ তম বারের মতো জিম্বাবুয়ে বাদে কোন টেস্ট দলের বিরুদ্ধে পঞ্চাশ ছাড়ানো উদ্বোধনী জুটি গড়লো বাংলাদেশ।
১৫৪রান এসেছে তামিম-সৌম্যর উদ্বোধনী জুটিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই সর্বোচ্চ। এর আগের ১৬ ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে বাংলাদেশের ওপেনারদের অর্ধশতকের জুটিই ছিল না! জিম্বাবুয়ে বাদে অন্য কোন টেস্ট দলের বিরুদ্ধেও সর্বোচ্চ উদ্বোধনী জুটির নজির এই ১৫৪।
৪৯.৪সৌম্য সরকারের গড়। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ম্যাচ প্রতি রান এটি।