মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার দোগাছি এলাকার ঢাকা-মাওয়া সড়কে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১ জন।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি অটোরিকশার চালক। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। লৌহজং থানার ওসি রিয়াজুল হক খবরের সত্যতা নিশ্চিত করেছেন।