বাংলাদেশে উদ্ধার হওয়া অপহৃত দুই সেনাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে হস্তান্তর করা হয়।
জানা গেছে, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে কক্সবাজার ১৭ বিজিবি ব্যাটালিয়নের সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) পতাকা বৈঠক হয়। সকাল ১১টা ৪০ মিনিটে ওই বৈঠক শেষে উদ্ধার হওয়া দুই সেনাকে বিজিপির কাছে হস্তান্তর করা হয়।
এর আগে বিজিবি জানিয়েছিল, মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদীরা সে দেশের দুই সেনাকে অপহরণ করে। পরে মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানের সময় গভীর জঙ্গল থেকে তাদের উদ্ধার করা হয়।