রাজধানীর যাত্রাবাড়ীতে ইস্ট-ওয়েস্ট ফ্যাশন ডিজাইনের একটি কাপড়ের দোকানে অগ্নিকাণ্ডে মো. আরইয়ান (২৮) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে একটি ছয়তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলার ওই দোকানে আগুন লাগে।
যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে শোরুমেই ঘুমিয়ে ছিলেন আরইয়ান। ভোর ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলে দগ্ধ আরইয়ানকে উদ্ধর করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পৌঁছানোর পরপরই তার মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ড ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।