কক্সবাজারে সমুদ্রে ডুবে দুই রাখাইন তরুণের মৃত্যু

 
কক্সবাজারে সমুদ্রে ডুবে দুই রাখাইন তরুণের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো তিনজন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ইমন চৌধুরী (২৪) ও মনসেন (২৩)।
 

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ষার সময় বুদ্ধিস্ট সম্প্রদায় বর্ষা উৎসব পালন করেন। এর ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে রাখাইন সমপ্রদায়ের কিছু লোকজন বর্ষা উৎসব করার জন্য সমুদ্র সৈকতে যান। সেখানে কিছু খাবার এবং পানীয় পান করে গোসল করতে নামেন তারা। এ সময় ঢেউ এলে পাঁচ যুবক ভেসে যায়। এদের মধ্যে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখানো আরো তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় ডুবুরিরা উদ্ধারে কাজ চালাচ্ছে।