১৯৫০ সালে স্বাগতিক ব্রাজিলকে হারিয়ে উরুগুয়েকে শিরোপা এনে দেয়া আলসিদেস ঘিগিয়া মারা গেছেন। উরুগুয়েকে বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা এনে দেয়া দলটির শেষ জীবিত সদস্য ছিলেন ঘিগিয়া।
রিও দে জেনেইরোর মারাকানায় প্রায় ২ লাখ দর্শকের সামনে ম্যাচ শেষের ১০ মিনিট আগে গোল করে উরুগুয়েকে শিরোপা এনে দিয়েছিলেন ঘিগিয়া। স্মরণীয় এই জয়ের ৬৫তম বার্ষিকীর দিনই গত বৃহস্পতিবার মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮৮ বছর।