বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজ জেলা নড়াইলে ঈদের নামাজ আদায় করেন।
নড়াইলে ঈদ-উল-ফিতরের প্রধান জামাত শনিবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় অনুষ্ঠিত হয়।
এখানে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছাড়াও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোস্তফা কামালসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
ঈদের নামাজ শেষে আত্মীয়-স্বজন ও পরিচিত জনদের সাথে মাশরাফি কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় শেষে তিনি নানা বাড়ির পাশের কবরস্থানে নানা-নানীর কবর জিয়ারত করেন। এরপর তিনি মামার বাড়িতে ঈদের দিনের সময়টুকু কাটাবেন। জাতীয় দলের সফল অধিনায়ক দেশের ক্রিকেটের সাফল্যে সকলের দোয়া কামনা করেছেন । তিনি দেশবাসিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।