ঈদ উৎসবে মেতে উঠেছে দেশ

 
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৃষ্টি উপেক্ষা করে উৎসবে মেতে উঠেছে সারা দেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত রাত থেকেই চলছে থেমে থেমে বৃষ্টি। বৃষ্টি মাথায় নিয়েই সকাল থেকেই জাতীয় ঈদগাহসহ বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
 
 
IMG0
 
ঈদের নামাজ শেষে দেশ ও জাতীর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। কোলাকুলি, শুভেচ্ছা বিনিময়, একে অন্যের বাড়িতে যাওয়া প্রভৃতির মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে প্রত্যেকটি এলাকায়।

রাজধানীর শিশু-পার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন বিনোদন পার্কে এরই মধ্যে ভিড় বাড়তে শুরু করেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিশু কিশোরদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এলাকাগুলো।