গাজীপুরে ২০ দিন ব্যাপী রথযাত্রা ও মেলা শুরু

 
বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে গাজীপুরের ভাওয়াল রাজাদের দ্বারা প্রচলিত শতাব্দী প্রাচীন শ্রী শ্রী মাণিক্য মাধবের ২০ দিন ব্যাপী রথযাত্রা ও রথমেলা শহরের রথখোলায় শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাড. আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে রথযাত্রা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
এ উপলক্ষে গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ডালেম চন্দ্র বর্মণ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার ও সাবেক এমপি কাজী মোজাম্মেল হক। রথযাত্রা মেলার সদস্য সচিব অধ্যাপক মুকুল কুমার মল্লিক, মনিন্দ্র চন্দ্র মণ্ডল, এড সুদীপ কুমার চক্রবর্তী প্রমুখ।
 
আগামী ২৬ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে রথমেলার সমাপ্ত হবে।