কুমিল্লায় বাসচাপায় বাবা-ছেলে নিহত

 
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবপুর এলাকায় বাসচাপায় বাবা-ছেলে নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে শেওরিন টেক্সটাইল মিলের সামনে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আজহারুল ইসলাম আজহার (৪২) ও ছেলে নুর মোরশেদ (৯)।
 
নিহতরা বুড়িচং উপজেলার রামপুর এলাকার মোল্লা বাড়ির বাসিন্দা। আজহারুল ইসলাম আজহার শেওরিন টেক্সটাইল মিলের কর্মচারী ছিলেন।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শেওরিন টেক্সটাইল মিল থেকে কাজ শেষ  বাড়ি ফেরার পথে মহাসড়কের দেবপুর এলাকায় কুমিল্লা ট্রান্সপোর্ট নামে একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 
ময়নামতি হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) অমর পাল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।