উত্তরপূর্ব সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় জুনের শেষ দিকে হামলা চালানোর সময় ইসলামিক স্টেট (আইএস) রাসায়নিক অস্ত্র (গ্যাস) ব্যবহার করেছে।
সিরীয় কুর্দিদের একটি বেসামরিক বাহিনী ও সিরিয়ার গৃহযুদ্ধের পর্যবেক্ষক গোষ্ঠী যুক্তরাজ্যভিত্তিক ‘দ্য সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’ এমন অভিযোগ তোলেন।
রয়টার্সের খবরে প্রকাশ করা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক দু’টি সংগঠন ওই হামলার তদন্ত করে জানিয়েছে, সিরিয়া ও ইরাকে কুর্দি বাহিনী ও বেসামরিক লক্ষের বিরুদ্ধে আইএস রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে তারা নিশ্চিত হয়েছেন।
২১ ও ২২ জুন ইরাকের কুর্দি পেশরেগা বাহিনীর বিরুদ্ধে আইএস রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে সংগঠন দু’টি।