সালমানের ‘বজরঙ্গি ভাইজানে’র প্রথম দিনের আয় ২৭ কোটি রূপি

 
ঈদ উপলক্ষে শনিবার মুক্তি পেয়েছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। ছবিটি প্রথম দিনে ২৭ কোটি রূপি আয় করেছে। হল ফেরত দর্শকদের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সালমান বলেছেন, ‘বজরঙ্গি ভাইজান দর্শকদের স্তব্ধ করে দিয়েছে। কেউ কেউ চোখে জল নিয়ে ফিরেছেন।’
 

সম্প্রতি মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘বাহুবলি’র প্রথম দিনের আয় ছিল ৫০ কোটি রূপি। সেই তুলনায় বজরঙ্গি ভাইজানের আয় অর্ধেক।