রাজন হত্যাকাণ্ড

এজাহারভুক্ত আরেক আসামি গ্রেপ্তার

সিলেটের কুমারগাঁওয়ের শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রুহুল আমিন (৩৫) রাজন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। শনিবার বিকাল ৩টার দিকে শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনেকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। এ ঘটনার পর আসামি মুহিতের ভাই কামরুল সৌদি আরবে পালিয়ে যান। এবং সেখানে সেখানে আটক হন।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন জানান, “রাজনের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানো ও রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে রুহুলের বিরুদ্ধে।”

রাজন হত্যা মামলার ঘটনায় মুহিতের স্ত্রী লিপি বেগম ও দুই প্রত্যক্ষদর্শীসহ এখন পর্যন্ত এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হলো।