‘বাজরাঙ্গি ভাইজান’ মুক্তির ঠিক একদিন আগেই আমির টুইট করেছিলেন, সিনেমাটি দেখার খুব ইচ্ছা তার। বন্ধুর এই ইচ্ছা পূরণ করেছেন সালমান।
শুধু এক বন্ধুকে ঈদ উপহার দিয়েই ক্ষান্ত হননি 'দাবাং' খান। বিশেষ এই দিনে তিনি টুইটারের মাধ্যমে নেমে পড়েছেন শাহরুখের ফিল্ম ‘রাইস’- এর প্রচারের কাজে।
তিনি লেখেন, "রাইস......শিগগিরই আসছে। আপাতত টিজার দেখেই সবাই মন ভরাও।"
সালমানের টুইট দেখে আবার শাহরুখ লেখেন, "সালমান খান, এখন বুলগেরিয়াতে আছি, তাই আসতে পারছি না। আমার বাড়িতে বিরিয়ানি পাঠিয়ে দে, বাচ্চাদের জন্য! ঈদ মোবারক, তোর পরিবারের জন্য ভালোবাসা রইলো।"