ব্রাহ্মণবাড়িয়ায় শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

 
বিপুল উত্সাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় রথযাত্রা উৎসব পালিত হচ্ছে। শনিবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) ব্রাহ্মণবাড়িয়া ভক্তিবৃক্ষ নামহট্ট শাখার আয়োজনে শহরের মধ্যপাড়া রাধামাধব মন্দির থেকে  শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বর্ণাঢ্য র‍্যালি বের হয়।
 
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দির আনন্দময়ী কালীবাড়িতে এসে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মো. হেলাল উদ্দিন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমামুন সরকার। র‍্যালিতে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার ভক্ত পূর্ণার্থীরা অংশ নেন। রং-বেরঙের কাপড়, নানা রংয়ের ফুল, ফুলের মালা আর বাহারি পাতা দিয়ে বর্ণাঢ্য ভাবে সাজানো হয় রথকে। প্রায় ৩০ ফুট উঁচু এ রথকে টেনে নিয়ে চলেন ভক্তরা।