গোটা এটিএম মেশিন নিয়ে পালালো ডাকাত দল!

 
এটিএম মেশিন থেকে টাকা লুট করার নয়া পদ্ধতি বের করল ডাকাতেরা। ভারতের দিল্লি-গুরগাঁও এক্সপ্রেসওয়ের হিরো হোন্ডা চক এলাকায় এটিএম মেশিন নিয়েই উধাও হয়েছেন একদল ডাকাত।
 
পুলিশ জানিয়েছে, এটিএম বুথে ঢুকেই সিসিটিভি ক্যামেরাগুলিকে ভেঙে ফেলে ডাকাত দল। এরপর এইচডিএফসি ব্যাংকের এটিএম মেশিনটিকেই উৎপাটন করে পালিয়ে যায় তারা।
 
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এটিএমটিতে যে ক্যামেরা লাগানো ছিল তা অত্যন্ত শক্তিশালী। ফলে ক্যামেরা ভাঙার আগের মুহূর্ত পর্যন্ত সব ছবিই সার্ভারে ধরা রয়েছে। পুলিশ জানিয়েছে, গ্যাস কাটার মেশিন দিয়ে এটিএম বুথে ঢুকে ক্যাশ বক্স কেটে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। সূত্র: ওয়ান ইন্ডিয়া