আলজেরিয়ার রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলার দায় স্বীকার করেছে আল-কায়েদার উত্তর আফ্রিকা শাখা। তারা দাবি করেছে যে, তাদের আকস্মিক হামলায় দেশটির ১৪ সেনা নিহত হয়েছে।
আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব শনিবার দিনগত রাতে এক অনলাইন বিবৃতিতে এ হামলার দায়িত্ব স্বীকার করে।
আল-খবর পত্রিকা রবিবার সকালে জানিয়েছে—আনি ডেফ্লা প্রদেশের দক্ষিণে তিফরানে যাওয়ার রাস্তায় জঙ্গিদের হামলায় ১৪ সেনা নিহত হন।