‘মন্ত্রিসভায় আর বড় পরিবর্তন হবে বলে মনে হয় না’

 
 
‘মন্ত্রিসভায় কিছু কিছু পরিবর্তন হয়েছে, আমার মনে হয় না আর বড় কিছু হবে।’
রবিবার দুপুরে সিলেটের যুগলটিলা মন্দিরে ইসকন আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘সরকারের প্রথম মেয়াদের পাঁচ বছর পর নতুন মন্ত্রিসভা হলো। তখন প্রধানমন্ত্রী কোনো বিশেষ পরিবর্তন করেননি। তাই একটু সময় নিয়ে করলেন।’

উল্লেখ্য, দেড় বছরের মধ্যে গত সপ্তাহে মন্ত্রিসভায় প্রথম রদবদল আনা হয়েছে। সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার থেকে জনপ্রশাসনে নেয়া হয়েছে। এ ছাড়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এবং বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। নতুন করে মন্ত্রী করা হয়েছে নুরুল ইসলাম এবং প্রতিমন্ত্রী করা হয়েছে তারানা হালিম ও নূরুজ্জামান আহমেদকে।