জামালপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

জামালপুরের বকশীগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছে। নিহতের নাম মাসুদ (২৮)। তিনি দি ফার্মাস ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা বাবুল চিশতির বাড়ির কেয়ারটেকার। গত ১৯ জুলাই রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে মাসুদ বকশীগঞ্জে থেকে হোন্ডাযোগে উঠানোপাড়া গ্রামে যাচ্ছিলেন। পথে ড্রাম ব্রীজ এলাকায় পৌছুলে একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে তার মোটর সাইকেলের মুখামুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান মাসুদ।
 
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।