দ. আফ্রিকাকে ৫-২ ব্যবধানে হারিয়ে সিরিজ জয় যুবাদের

ডারবানে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ইয়ুথ ওয়ানডে সিরিজের সপ্তম ও শেষ ম্যাচ জিতে ৫-২ ব্যবধান গড়ল বাংলাদেশের যুবারা। শেষ ম্যাচটিতে ২২ রানে জয়লাভ করে তারা।
 
চার ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯।
 
ডারবানের কিংসমিডে রবিবার সাত ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্যে নেমে ৪ বল বাকি থাকতে  ২৪৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 
 
এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৬ উইকেটে ২৬৬ রান তোলে বাংলাদেশ।
 
বাংলাদেশের পক্ষে জয়রাজ করেন ৯০ রান। ১০৬ বলে ছয়টি চার ও দুইটি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।
 
বাংলাদেশের মেহেদী চারটি ও মোহাম্মদ সফিউদ্দিন দুটি উইকেট নেন। আর একটি করে উইকেট পান হালিম, সালেহ ও নাজমুল।