অচলাবস্থার মুখে টানা তিন সপ্তাহ বন্ধ থাকা গ্রিসের ব্যাংকগুলো সোমবার খোলার কথা রয়েছে। এক প্রতিবেদনে বিবিসি এ খবর জানিয়েছে।
আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে গত সপ্তাহে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয় অ্যথেন্স। এরই মধ্য দিয়ে ইউরোজোন থেকে ছিটকে পড়া থেকে রক্ষা পায় গ্রিস। এরই প্রেক্ষিতে বন্ধ থাকা ব্যাংকগুলো খুলে দেয়া হচ্ছে।