ঈদুল ফিতরের তিনদিন ছুটি শেষে সোমবার সচিবালয়সহ সরকারি সব অফিস খুলেছে। তবে ঈদের ছুটির পর প্রথম দিনের অফিসে তেমন কর্ম ব্যস্ততা নেই, অনেকটাই কর্ম চাঞ্চল্যহীন। অনেকেই এখনও ফেরেননি। যারাও এসেছেন ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়েই সময় কাটছে তাদের।
এদিকে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক সোমবারে হয়ে থাকে। তবে এবার ঈদের ছুটির পর প্রথম অফিস সোমবার হওয়ায় মন্ত্রীসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে না।
দেশে পবিত্র ঈদুল ফিতর শনিবার পালিত হয়েছে। ঈদের দিনের সঙ্গে এর আগের ও পরের দিন সরকারি ছুটি থাকে। ছুটির এ নিয়ম বেসরকারি খাতেও পালন করা হয়।
অনেকে রবিবার বিকেল থেকেই ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। দেশের নানা প্রান্ত থেকে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। শহরের বাস, রেল ও লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায় ঢাকা ফেরত যাত্রীদের মুখ।
IMG0
তারা জানান ফিরতে ইচ্ছে না করলেও, জীবিকার জন্য আসতেই হচ্ছে এই শহরে। আবার অনেকে ফিরছে স্কুল-কলেজের ছুটি নেই বলে।