মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রিন্স পরিবহন নামে একটি বাস উল্টে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। তবে নিহতের খবর জানা যায় নি। বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল বলে জানা গেছে।
সোমবার বেলা পৌনে ১২ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে সার্জেন্ট মো. সাইফুল জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী বাসটি বেলা পৌনে ১২ টার দিকে উপজেলার চর লবাউশিয়া এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ৩০ জন আহত হয়।