গোল্ড কাপের সেমি-ফাইনালে মেক্সিকো

 
কোস্ট রিকাকে হারিয়ে কনকাকাফ গোল্ড কাপের সেমি-ফাইনালে উঠেছে মেক্সিকো। এর আগে ত্রিনিদাদ ও টোবাগোকে হারিয়ে শেষ চারের টিকেট নিশ্চিত করে পানামা।
 
রবিবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের খেলা কোস্টা রিকার সঙ্গে মেক্সিকোর ম্যাচটির নির্ধারিত ৯০ মিনিটের খেলা গোলশূন্য থাকে। অতিরিক্ত ৩০ মিনিটের খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে মেক্সিকোকে জয় এনে দেন আন্দ্রেস গুয়ার্দাদো।
 

গোল্ড কাপের দ্বিতীয় সেমি-ফাইনালে আগামী বুধবার মুখোমুখি হবে মেক্সিকো ও পানামা।