ঈদুল ফিতরের ছুটির পর সোমবার নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বলেছেরন, সোমবার সকাল দশটায় প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসেন।
কার্যালয়ের পৌঁছে শেখ হাসিনা দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
ঈদুল ফিতরের জন্য গত ১৭ থেকে ১৯ জুলাই ছুটি ছিল।