তুরস্কে আত্মঘাতী হামলায় নিহত ১০

 
সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের শহর সুরুকে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। কুর্দি সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে শহরটির কালচারাল সেন্টারে একজন আত্মঘাতী হামলাকারীর বোমা বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।
 
কালচারাল সেন্টারটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং চলার সময় এই হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ত্রাণ কর্মীদের একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ইস্তাম্বুল থেকে ত্রাণ নিয়ে দলটির সিরিয়ার কোবানে শহরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।
 
কুর্দি দলের একজন জানিয়েছেন, নিহতদের মধ্যে হামলাকারীর নিজের মৃতদেহ রয়েছে।