স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটে শিশু সামিউল আলম রাজনের হত্যাকারী কামরুলকে খুব শিগগিরই সৌদি আরব থেকে দেশে আনা হবে।
সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, কামরুলকে সৌদি আরবে পালিয়ে যেতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যথাযথ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে কামরুলকে দেশে ফিরিয়ে এনে আদালতের কাছে হাজির করা হবে বলেও জানান তিনি।