সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের শহর সুরুকে বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন। এছাড়াও বিস্ফোরণে আরো প্রায় একশ মানুষ আহত হয়েছেন। খবর- বিবিসির।
কুর্দি সূত্রগুলো আল জাজিরাকে জানিয়েছে শহরটির কালচারাল সেন্টারে একজন আত্মঘাতী হামলাকারীর বোমা বিস্ফোরণ ঘটালে এই হতাহতের ঘটনা ঘটে।
IMG0
কালচারাল সেন্টারটির উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ত্রাণ কর্মীদের একটি দলকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। ইস্তাম্বুল থেকে ত্রাণ নিয়ে দলটির সিরিয়ার কোবানে শহরের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল।
কুর্দি দলের একজন জানিয়েছেন, নিহতদের মধ্যে হামলাকারীর নিজের মৃতদেহ রয়েছে।