জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের যুবক মনিরের হত্যাকারীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকাল ১১টায় কাজিয়াতল হাছন মার্কেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, দারোরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আমির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আ. লতিফ, মনিরের পিতা মোসলেম উদ্দিন, অ্যাড. আব্দুল রাজ্জাক, আ. রব সরকার, জলিল সরকার, দারোরা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল হোসেন মাষ্টার, রুহুল আমিন, অব. সার্জেন কাষেম সরকার, মাহ আলম সরকার, আ. রশিদ, আ. খালেক, আ. মাওেলক মাস্টার প্রমুখ।
মনিরকে হত্যার ঘটনার সাতদিন অতিবাহিত হলেও হত্যাকারীরা এখনো ধরাছোঁয়ার বাইরে থাকায় বক্তারা ক্ষোভ ও নিন্দা জানিয়ে অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তাদের অভিযোগ, পুলিশ আহত মনিরকে চিকিৎসার জন্য হাসপাতালে না পাঠিয়ে তদন্তের নামে সময়ক্ষেপনের কারণেই মনিরের মৃত্যু হয়। হত্যাকারীরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে ও বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর রাতে পাওনা টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলে ফোনে উপজেলার কাজিয়াতল গ্রামের মোহাম্মদ আলীর বাড়িতে ডেকে নিয়ে মনিরকে আটক করে হাত-পা বেঁধে পিটানো হয়। এ সময় তার পায়ের রগও কেটে দেয়া হয়। এতে ঘটনাস্থলেই মনিরের মৃত্যু হয়।
সকালে গণপিটুনিতে ডাকাত আহত হওয়ার খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশ মনিরকে উদ্ধার করে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।