টস জিতে ব্যাট করছে দ. আফ্রিকা

চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দ. আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা টস জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন।
 
মঙ্গলবার সকালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে টেস্ট খেলা শুরু হয়।
 
দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও স্টিয়ান ভ্যান ব্যাট করছেন। এ পর্যন্ত তাদের সংগ্রহ ৩.১ বলে ১৮ রান। 
 
বাংলাদেশের পক্ষে বোলিং আক্রমণে আছেন মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহিদ।