টেস্ট ক্রিকেটে অভিষেক হলো বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয় ‘স্লো কিলার’ খ্যাত মুস্তাফিজের।
গত এপ্রিলে সফরকারী পাকিস্তানের বিপক্ষে টি২০-এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লেখান মুস্তাফিজ। প্রথম ম্যাচেই ‘বুম বুম’ খ্যাত আফ্রিদিকে ফিরিয়ে দিয়ে ক্রিকেট বিশ্বের নজরে আসেন সাতক্ষীরার এ পেসার।
এরপর জুনে সফরে আসা ভারতীয়দের বিপক্ষে ওডিআইয়ে অভিষেক হয় মুস্তাফিজের। প্রথম ম্যাচেই ৫ উইকেট নিয়ে ‘বিধ্বংসী’ মূর্তির ইঙ্গিত দেন এ পেসার। তিনি ম্যাচ সিরিজে একাই ১৩ উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপে ধস নামান মুস্তাফিজ।
আজ অভিষেকের মাধ্যমে ক্রিকেটের তিন (টেস্ট, ওডিআই, টি২০) ফরম্যাটেই নাম লেখালেন তিনি।