২৬ ফেব্রুয়ারি ফিফার সভাপতি নির্বাচন

 
২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ‘ফিফা’র বিশেষ কংগ্রেস বসবে। ওই কংগ্রেসেই জেপ ব্লাটারের উত্তরসূরি নির্বাচন করা হবে। সংস্থাটির পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।
 

গত মে মাসের শেষের দিকে পঞ্চম মেয়াদে ফিফার সভাপতি নির্বাচিত হন ব্লাটার। প্রথম দফা নির্বাচনের পর একমাত্র প্রতিদ্বন্দ্বী জর্ডানের যুবরাজ আলি বিন আল-হুসেইন সরে দাঁড়ালে পুননির্বাচিত হন ব্লাটার। কিন্তু জয়ী হওয়ার চার দিন পরই ফিফায় দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যে পদত্যাগ করার ঘোষণা দেন ১৭ বছর ধরে সংস্থাটির সভাপতির পদে থাকা ব্লাটার।