গাজীপুরের কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার জলপাইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ঢাকা- কিশোরগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
কাপাসিয়া থানার ওসি মো. আহসান উল্লাহ জানান, সকালে রাস্তা পার হওয়ার সময় ‘উজানভাটি পরিবহনের’ একটি বাসচাপায় ঐ পথচারী মারা যান। এই ঘটনায় স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে বাস চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।