কক্সবাজারে সন্তানদের কুপিয়ে হত্যা করল বাবা

কক্সবাজারের চকরিয়ার হারবাং এলাকায় এক রোহিঙ্গা পিতা তার দুই সন্তানকে কপিয়ে হত্যা করেছে। পুলিশ ঘাতক কাশেমকে আটক করেছে।
 
সোমবার ২ টার দিকে গায়না কাটা গ্রামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
 
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর জানান, গায়না কাটা গ্রামের পাহাড়ি এলাকায় রোহিঙ্গা কাশেম প্রকাশ মক্কাসু পরিবার নিয়ে বাস করছেন। রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার এক পর্যায়ে দা দিয়ে বড় ছেলেকে কোপ দিতে চাইলে তিনি পালিয়ে যান। এরপর ৮ বছরের মেঝ ছেলে ও ২ বছরের ছোট মেয়েকে কুপিয়ে হত্যার পর ৩ টি ছাগলকে জবাই করে। এর পর তার স্ত্রী কে কামড়াতে থাকলে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।
 
রাতে চকরিয়া খানা পুলিশ ওই বাড়িতে গিয়ে লাশ ২টি উদ্ধার করে মর্গে পাঠায়।