শিক্ষামন্ত্রীর এপিএসকে প্রত্যাহার

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সহকারী একান্ত সচিব (এপিএস) মন্মথ রঞ্জন বাড়ৈকে (মনি) প্রত্যাহার করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে শিক্ষা ক্যাডারের এ কর্মকর্তাকে এপিএস পদ থেকে প্রত্যাহার করে সোমবার আদেশ জারি করা হয়েছে।
 

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হওয়ায় বাড়ৈকে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী সময়ে পদায়ন করে আদেশ জারি করবে। ঈদের ছুটির পর সোমবার মন্মথ রঞ্জনকে অফিস করতে দেখা গেছে।