হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পেলে

 
হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। মেরুদণ্ডের সমস্যার জন্য সমপ্রতি সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। সুস্থ হয়ে ওঠায় তাকে বাড়ি ফেরার অনুমতি দিয়েছেন চিকিত্সকরা।
 
হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, মেরুদণ্ডের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন পেলে। চিকিত্সা নেয়ার পর এখন সুস্থ আছেন ৭৪ বয়সী পেলে। তাই হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন তিনি।
 

এ নিয়ে ‍তৃতীয়বার একই হাসপাতালে চিকিত্সা নিয়েছেন পেলে। এর আগে কিডনির সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন। তার আগে চিকিত্সা করিয়েছেন মূত্রথলীর সমস্যার জন্য। ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জিতেছেন কিংবদন্তী এই ফুটবলার।