আমাদের মহাবিশ্বে এলিয়েনের অস্তিত্ব আছে কিনা এই নিয়ে গবেষকদের আগ্রহের শেষ নেই। এবার এই কাজে বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছেন রাশিয়ার বিলিয়নিয়ার ইউরি মিলনার। তার সঙ্গে আছেন পদার্থবিদ স্টিফেন হকিং।
সোমবার লন্ডনে স্টিফেন হকিংকে সঙ্গে নিয়ে এলিয়েনদের খোঁজে ‘ব্রেকথ্রু লিচেন’ নামে প্রকল্পের ঘোষণা দেন মিলনার। অনুষ্ঠানে এই কাজে ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। রাশিয়ার ৫৩ বছর বয়সী ব্যবসায়ী মিলনার দেখতে চান, পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব আছে কি না।
যুক্তরাষ্ট্রের বারকেলে বিশ্ববিদ্যালয় ব্রেকথ্রু লিচেন প্রকল্প বাস্তবায়ন করবে। বিজ্ঞানী ও গবেষকরা এই প্রকল্পের আওতায় বিশ্বের সর্বাধুনিক দুটি টেলিস্কোপ ‘গ্রিন ব্যাংক টেলিস্কোপ’ এবং ‘পারকেস টেলিস্কোপ’ ব্যবহার করে এলিয়েনদের সন্ধান করবেন। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ১০ বছর। এই ১০ বছরে এলিয়েনদের সন্ধান পাওয়া না গেলেও বিজ্ঞানীরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আসতে পারবেন। সূত্র: এএফপি।