সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার খোলপেটুয়া নদীর ভামিয়ারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
শ্যামনগর থানার ওসি ইনামুল হক জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি চরে অর্ধেক পুতে রাখা ছিল। নিহতদের মুখে আঘাতের চিহ্ন ও গামছা দিয়ে হাত বাঁধা অবস্থায় ছিল।
লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।