ঈদুল ফিতর উপলক্ষে চারদিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
পণ্যবাহী ভারতীয় ট্রাক ভোমরা স্থল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। অন্যদিকে বাংলাদেশি ট্রাকও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে ঢুকেছে। তবে ঈদের আমেজ এখনো না কাটায় আমদানি-রপ্তানি কার্যক্রম অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম।
ভোমরা স্থল বন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার শরিফ মোঃ আল আমিন জানান, তিনদিন সরকারি ছুটি ও ভারত-বাংলাদেশ সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আরো এক দিন বন্ধ থাকার পর আজ থেকে যথারীতি ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।