জনপ্রিয় মুখ নাট্যব্যক্তিত্ব আফজাল হোসেন। অভিনয়, নির্মাণ, পেইন্টিং দিয়ে দর্শকের হূদয়ে ঠাঁই নিয়েছেন আলাদাভাবে। তার হাত ধরে মিডিয়ায় এসেছেন অসংখ্য মেধাবী মুখ। এবারে তার অসংখ্য প্রিয় মুখগুলোর মধ্য থেকে কয়েকজনকে নিয়ে আরটিভির ঈদের বিশেষ অনুষ্ঠান ‘আফজাল হোসেন ও তার প্রিয়মুখ’। তানিয়া আহমেদের উপস্থাপনায় আফজাল হোসেনসহ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন নোবেল, সজল, সুইটি ও অপি করিম। তাদের কথায় উঠে এসেছে কাজ করার নানা অভিজ্ঞতা ও মজার নানা স্মৃতি। আফজাল হোসেন কথা বলেছেন তার অভিনয় জীবনসহ জীবনের নানা দিক নিয়ে।
সোহেল রানা বিদ্যুতের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ৭টা ১০ মিনিটে।