ইরাক ও সিরিয়াভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) তাদের কথিত রাজধানী সিরিয়ার রাক্কায় ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করেছে।
এখন থেকে শহরের বাসিন্দা এমনকি আইএসের সদস্যদেরও সাইবার ক্যাফেতে ইন্টারনেট ব্যবহার করতে হবে। ইন্টারনেটে মানুষের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করার জন্য এই পদক্ষেপ নিয়েছে জঙ্গি সংগঠনটি।
সিরিয়ার গৃহযুদ্ধ পর্যবেক্ষণকারী লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ সংবাদ দিয়েছে। নতুন এ নিষেধাজ্ঞা সোমবার থেকে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। এ লক্ষ্যে রাক্কা শহরে লিফলেট বিতরণ করেছে আইএস সদস্যরা।
এছাড়া ইন্টারনেট প্রোভাইডার ও ওয়াই-ফাই সংযোগকারীদের চারদিনের সময় দেয়া হয়েছে। এর মধ্যে তাদের ওয়াই-ফাই সংযোগ বিচ্ছিন্ন করতে বলা হয়েছে।