'ওয়ানডেতে অফ কাটার হয়ত ওভারে ২-৩ টি দেয়ার চেষ্টা করি। এখানে ২-৩ ওভার পরপর একটা চেষ্টা করেছি। টেস্টে ব্যাটসম্যানদের রানের তাড়া কম থাকে। শট বেশি খেলে না। এজন্যই কাটার বেশি করার চেষ্টা করিনি।' ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একথা বললেন প্রথম দিনের সেরা বোলার মুস্তাফিজুর রহমান।
টেস্ট অভিষেকে প্রথম দিনেই ৪ উইকেট নিয়েছেন তিনি। ভারত ও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে মুস্তাফিজের এই কাটার।
তবে টেস্ট ক্রিকেটের প্রথম দিনে তার সংগ্রহের ৪ উইকেটের একটিও আসেনি অফ কাটারে। তিনটি উইকেটই ছিল সহজাত অ্যাঙ্গেলে একটু দেরিতে সুইং করা বলে।
মুস্তাফিজ বলেন, বাতাসটা কাজে লাগানোর জন্য রাউন্ড দ্য উইকেট বোলিং করেছি। ওপাশ থেকে সুইং পাচ্ছিলাম না।