ভাসমান অবস্থায় উদ্ধার

মিয়ানমার থেকে ফিরবে ১৫৫ বাংলাদেশি

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে আরো ১৫৫ বাংলাদেশি শনাক্ত হয়েছে। তাদের বিজিবির কাছে হস্তান্তর করতে যাচ্ছে মিয়ানমার ইমিগ্রেশন বিভাগ। বুধবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুম জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের তাদের হস্তান্তর করার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বিজিবির ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম। তিনি জানান, বাংলাদেশি হিসেবে শনাক্ত হওয়ায় ১৫৫ জনকে দেশের ফেরত আনা হচ্ছে। তিনি আরও জানান, গত ২৯ মে মিয়ানমারের জলসীমা থেকে ভাসমান অবস্থায় দেশটির নৌবাহিনী ৭২৭ জন অভিবাসী প্রত্যাশীদের উদ্ধার করে। এদের মধ্যে শনাক্ত করে ১৫৫ জনকে ফেরত আনা হচ্ছে।
এর আগে গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ৮ জুন ১৫০ জনকে এবং ১৯ জুন ৩৭ জনকে ফেরত আনা হয়।