হ্যাকিংয়ের শিকার হওয়ার পর বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর (কোস্ট গার্ড) ওয়েবসাইট পুনরুদ্ধার করা হয়েছে। বুধবার সকালে হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
কোস্ট গার্ড জানিয়েছে, কিছু হ্যাকার ওয়েবসাইটের ইউআরএল হ্যাক করেছিল। এখান তা ঠিক করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে।
সকালে কোস্ট গার্ডের ওয়েব ঠিকানায় (http://www.coastguard.gov.bd/) গিয়ে দেখা যায় সেখানে লেখা রয়েছে ‘হ্যাকড বাই পাক সাইবার পাইরেটস’।