নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার

 
ফরিদপুরের ভাঙ্গায় নিখোঁজের দুইদিন পর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে কুমার নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সজীব মাতুব্বর(১৮) উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া গ্রামের দবির মাতুব্বরের ছেলে।
 
জানা গেছে, সকালে ছোট কুমার নদীর নয়া কান্দা নামক স্থানে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।  পুলিশ এসে লাশ উদ্ধার করে।
 
থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন বলেন, গত সোমবার তার বন্ধুদের নিয়ে সজীব ঘুরতে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।