মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে আরো ১৫৫ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে পতাকা বৈঠক চলছে। বুধবার সকাল সাড়ে ১০টায় মিয়ারমারের মংডুতে পতাকা বৈঠক শুরু হয়েছে।
বিজিবি কক্সবাজার ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলামের নেতৃত্বে বাংলাদেশের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল এই পতাকা বৈঠকে অংশ নিতে সকালে ঘুমধুমের জিরো পয়েন্ট দিয়ে মিয়ানমারের মংডুতে যান।
মংডুর ঢেকিবুনিয়ায় বর্ডার গার্ড পুলিশ ক্যাম্পে মিয়ানমার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মংডু ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সহকারী পরিচালক স নেইং।
এর আগে গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় ২০৮ জন অভিবাসীকে উদ্ধার করে মিয়ানমার। এদের মধ্যে যাচাই-বাছাই শেষে বাংলাদেশি হিসেবে শনাক্ত করে ৮ জুন ১৫০ জনকে এবং ১৯ জুন ৩৭ জনকে ফেরত আনা হয়।