তেলাপোকার প্রদশর্নী!

 
তেলাপোকার ভাবমূর্তি উজ্জ্বলের জন্য তাদের প্রদর্শনী করা হচ্ছে। জাপানের এক চিড়িয়াখানার উদ্যোগে এই প্রদশর্নী হচ্ছে।
 
জাপানের পশ্চিমাঞ্চলের শুনানশি তোকুইয়ামা চিড়িয়াখানার এক স্টাফ জানান, তেলাপোকার খারাপ ভাবমূর্তি রয়েছে। কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করে।
 
চিড়িয়াখানার এক নারী মুখপাত্র বুধবার বার্তা সংস্থা এএফপিকে বলেন, তেলাপোকা সম্পর্কে মানুষের বিরূপ ধারণা রয়েছে। কিন্তু ফুড চেইনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
 
চিড়িয়াখানায় মাদাগাস্কার হিসিং ককরোচ প্রদর্শিত হচ্ছে। এগুলো উড়তে পারে না। তবে ‘হিস’ শব্দ করতে পারে। এগুলো ৭ সেন্টিমিটার পর্যন্ত দীর্ঘ হতে পারে। সূত্র: এএফপি।