সাইবেরিয়ার ক্রাসনোইয়ারস্ক নগরীর কাছে বাস দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন। বুধবার এই দুর্ঘটনা ঘটে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শহর থেকে ৪৪ মাইল পশ্চিমে এই দুর্ঘটনা ঘটে।
আঞ্চলিক গভর্নরের কার্যালয় থেকে জানানো হয়েছে, এই ঘটনায় এক দিনের শোক পালনের নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: এএফপি।