ইরাকের ফালুজায় দুইটি আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছে। নিহতরা পপুলার মোবিলাইজেশন ফোর্সের সৈন্য। বুধবার এই হামলা চালানো হয়েছে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলা চালিয়েছে।
দুইটি হামলাই ইরাকি সেনাবাহিনীদের লক্ষ্য করে চালানো হয়েছে। হামলায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। সূত্র: আল-জাজিরা।